তাজা খবর
বিজ্ঞাপন

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ৮ দলের মাঝে জেলা পরিষদের ফার্স্ট এইড বক্স বিতরণ

Desk Editor ৪ দিন আগে | ০৭:১৫ PM

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬। সোমবার (৭ সেপ্টেম্বর) শেরপুরের মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে জেলা পরিষদ, শেরপুরের সৌজন্যে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮টি দলের মাঝে ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব এস এম হুমায়ুন কবির সরকার অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিদের হাতে এসব ফার্স্ট এইড বক্স তুলে দেন।

ফার্স্ট এইড বক্স বিতরণকালে প্রধান অতিথি জেলা পরিষদের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, জেলা প্রশাসনের পাশাপাশি জেলা পরিষদও এভাবে এগিয়ে এলে একটি সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর জেলার জেলা প্রশাসক মিস ফরিদা ইয়াসমিন, শেরপুর জেলা পরিষদের মান্যবর প্রশাসক জনাব এ বি এম মামুনুর রশিদ পল-াশ, শেরপুরের পুলিশ সুপার এ.কে.এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব দীপঙ্কর রায়সহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

জেলা পরিষদের প্রশাসক জনাব এ বি এম মামুনুর রশিদ পল-াশ বলেন, জেলা প্রশাসনের পাশাপাশি জেলা পরিষদও খেলাধুলার মাধ্যমে মা-দকমুক্ত, ব-াল্যবিবাহমুক্ত এবং সুস্থ-সুন্দর সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও জানান, টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮টি দলের জন্য ফার্স্ট এইড বক্স প্রদানের পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকে প্রতিটি দলকে ২৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে মা-দক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনের লক্ষ্যেই এ ধরনের ক্রীড়া আয়োজনকে উৎসাহিত করা হচ্ছে।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ