তাজা খবর
বিজ্ঞাপন

ফুলপুরে পুলিশের বিশেষ অভিযান ১ কেজি গা-ঁজাসহ ৩ মা’দ’ক কা’র’বা’রি গ্রেফতার

মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি

 

ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশের চিরুনি অভিযানে বিপুল পরিমাণ মা-দকদ্রব্যসহ তিন পেশাদার মা-দক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেনের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও চৌকস নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়। অভিযানে আসামিদের কাছ থেকে মোট ১ কেজি অবৈধ মা-দকদ্রব্য (গা-ঁজা) উদ্ধার করা হয়েছে।

অভিযানের বিবরণ থানা পুলিশ সূত্রে জানা গেছে, ফুলপুর থানা এলাকাকে সম্পূর্ণ মা-দক ও অপরাধমুক্ত করার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই বিশেষ তৎপরতা চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোহাম্মদ ফিরোজ হোসেনের দিক-নির্দেশনায় পুলিশের একটি বিশেষ দল উপজেলার নির্দিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করে। মা-দক কেনাবেচার সময় পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলে হাতেনাতে ১ কেজি গা-ঁজাসহ ওই তিন মা-দক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

জনমনে স্বস্তি ও সচেতনত মহল স্থানীয় এলাকাবাসী পুলিশের এই সময়োপযোগী ও সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। সাধারণ মানুষের মতে, মা-দকের কারণে তরুণ সমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে। পুলিশের এমন কঠোর অভিযানের ফলে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে কমে আসবে এবং শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।

থানা প্রশাসনের বক্তব্য অভিযানের সাফল্যের বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন গণমাধ্যমকে জানান, মা-দক, জুয়া এবং সব ধরনের অপরাধের বিরুদ্ধে ফুলপুর থানা পুলিশ সর্বদা জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আসছে। তরুণ সমাজকে মা-দকের ছোবল থেকে রক্ষা করতে এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের এই চিরুনি অভিযান আগামীতেও আরও জোরদার করা হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ