তাজা খবর
বিজ্ঞাপন

পঞ্চগড় সদরের সন্যাসী পাড়া গ্রামে পুর্বের শক্রতার জেরে এক নারীকে কুপ-িয়ে হত-্যার চেষ্ঠা : প্রতিবেশী সাহিম গংদের বিরুদ্ধে থানায় মামলা

Abdur Rahim Panchagarh Sadar ৭ দিন আগে | ০৫:১৯ PM
সংগ্রহে: Oplus_131072

জেলা প্রতিনিধি,পঞ্চগড় :
পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের সন্যাসী পাড়া গ্রামে হেলাল উদ্দীনের স্ত্রী শরিফাকে কুপ-িয়ে হত-্যার চেষ্ঠার অভিযোগ উঠেছে প্রতিবেশী সাহিম গংদের বিরুদ্ধে।


এ ব্যাপারে পঞ্চগড় সদর থানা ৯ জনকে আসামী করে মামলা দায়ের করেছে আহত শরিফার স্বামী হেলাল উদ্দীন।

এজাহার সুত্রে জানা গেছে, গত ১৮ জুলাই দুপুরে স্ত্রী শরিফা নিজ বাড়ি থেকে আসামী আব্দুল বারেকের বসতবাড়ীর সামনে কাচা রাস্তার উপর পৌছামাত্রই প্রতিবেশী সাহিম গংরা পুর্ব পরিকল্পিতভাবে তাদের হাতে থাকা লাঠিসোটা, ধারালো চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রেশস্ত্রে সু-সজ্জিত হইয়া আমার স্ত্রীকে পথরোথ করে অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকে। আমার স্ত্রী উহার কারণ জানতে চাইলে আসামী আব্দুল বারেক অপর আসামীদের হুকুম দিয়া বলে যে, এই শালীকে প্রাণে মারিয়া পুর্ব শক্রতার জের মিটাইয়া ফেলাে। হুকুম পাওয়া মাত্রই আসামী সাহিম তাহার হাতে থাকা ধারালো চাইনিজ কুড়াল দ্বারা হত-্যার উদ্দেশ্যে শরিফার মাথায় আঘাত করলে মাথা ফেটে রক-্ত পড়তে থাকে। আসামী ইহাতে ক্ষান্ত না হয়ে পুনরায় আঘাত করলে ডান হাতের বাহুতে লাগে রক-্তাক্ত কাটা জখম হয়।

বিজ্ঞাপন

আসামীরা আমার স্ত্রীর পড়নের কাপড় টানিয়া ছিড়িয়া বিবস্ত্র করত: শ্লীল-তাহানি ঘটায়। তারা আমার স্ত্রীকে হত-্যার উদ্যেশ্যে গলা চাপিয়া ধরিয়া শ্বাসরোধ করিতে থাকে। সেই সুযোগে আসামীরা আমার স্ত্রী শরিফার গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন-টি নিয়ে যায়।

আসামীদের তান্ডবে স্ত্রী শরিফার চিৎকারে আমি ও প্রতিবেশীরা ঘটনাস্থলে আসলে আসামীরা আমাকে ও স্বাক্ষীগণকে প্রাণ নাশের হুমকি দেয়। সাহিম গংরা বলে আদালত আমাদের কিছু করতে পারবে না।

আমরা তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে ফোন দিলে পঞ্চগড় সদর থানা পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমার স্ত্রী শরিফার অবস্থা খারাপ দেখে স্থানীয়রা পুলিশের সহযোগিতা নিয়ে অটোযোগে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্ত্রী শরিফাকে মা-রধর, স্বাসরোধ করে হত-্যার চেষ্ঠা, স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়া, শ্লীল-তাহানি চেষ্ঠা এবং প্রাণের নাশের হুমকি দেয়ার অভিযোগে
৯ জনের নাম উল্লেখ করে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

মামলা করার পর আসামীরা ক্ষিপ্ত হয়ে উঠে এবং উল্টো হেলালদের বিরুদ্ধে মামলা করার হুমকি প্রদান করে। তাদের ভয়ে বাড়িতে থাকতে পারছে না হেলালের পরিবার।

এ ব্যাপারে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোা: মোখলেছুর রহমান জানান,হেলাল উদ্দীন ৯ জনের নাম উলেখ্য করে থানায় মামলা দায়ের করেছে। আমরা এক জনকে আটক করেছি। বাকিদের গ্রেফতারের চেষ্ঠা চলছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ