স্টাফ রিপোর্টার,পঞ্চগড় :
নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগান নিয়ে পঞ্চগড়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উৎযাপন করা হয়েছে।
এ-উপলক্ষ্যে বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় পঞ্চগড় জেলা প্রশাসন ও পঞ্চগড় বিআরটি এ সার্কেলের আয়োজনে, পঞ্চগড় জেলা প্রশাসকের সস্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলফিকার নাইন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পঞ্চগড় বিআরটি এর মটর যান পরিদর্শক হিমাদ্রি ঘটক, পঞ্চগগড় ট্রাফিক পুলিশের টি আই মো: বেলাল হোসেন,পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার সহ প্রমুখ।
এসময় সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী,বিআরটি এর কর্মকর্তা-কর্মচারী,মটর পরিবহন শ্রমিক, পিটিআই এর শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।