তাজা খবর
বিজ্ঞাপন

সেবাবান্ধব পুলিশ গঠনে সিএমপির ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

Liton mahmud ২ দিন আগে | ০৩:৩৪ PM

চট্টগ্রাম প্রতিনিধি:

সেবাবান্ধব, মানবাধিকারসম্মত ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে ‘জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বল প্রয়োগ (Use of Force) নীতি এবং জনসমাবেশ ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) চট্টগ্রামে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন সিএমপি পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী।

প্রশিক্ষণের উদ্দেশ্য হলো বর্তমান প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষা, জনসমাবেশ ব্যবস্থাপনা এবং মানবাধিকারসম্মত পুলিশিং নিশ্চিত করতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা।

বিজ্ঞাপন

প্রশিক্ষণে জাতিসংঘের Use of Force নীতিমালা, মানবাধিকারসম্মত আইন প্রয়োগ, পরিস্থিতি বিবেচনায় ন্যূনতম ও আইনসম্মত বল প্রয়োগের কৌশল, সংঘাত নিরসন, জনসমাবেশ ব্যবস্থাপনায় পেশাদার আচরণ এবং জনগণের মৌলিক অধিকার সমুন্নত রেখে দায়িত্ব পালনের বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, একটি আধুনিক, পেশাদার ও সেবাবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, জনগণের জানমাল রক্ষা, মানবাধিকার সমুন্নত রাখা এবং আইনসম্মতভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিটি পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সংযম ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), প্রশিক্ষকবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ