মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকা থেকে ১ হাজার পিস ইয়-াবা ও ৩৫ গ্রাম হের-োইনসহ এক মা-দক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে লৌহজং থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তি হলেন মো. মুন খান (৩০)। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দেউলভোগ (খারাকান্দি) এলাকার মৃত দিপু খানের ছেলে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন থানায় চলমান মা-দকবিরোধী অভিযানের অংশ হিসেবে লৌহজং থানার এসআই (নিঃ) শাহীন মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোয়ালীমান্দ্রা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মুন খানকে আটক করে তার কাছ থেকে ১ হাজার পিস ইয়-াবা ও ৩৫ গ্রাম হের-োইন জব্দ করা হয়।
এ ঘটনায় লৌহজং থানায় মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ জানিয়েছে, মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মা-দকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য জেলা পুলিশকে জানাতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।