মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মা-দকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫৭ পিস ইয়-াবাসহ মনির হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ জুলাই) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপারের কঠোর নির্দেশনা এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত মা-দকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২৭ জুলাই) রাত ১১টা ৩৫ মিনিটে এসআই (নিঃ) মো. সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের মালখানগর চৌরাস্তা এলাকায় মনির হোসেনের বাড়ির সামনের রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫৭ পিস ইয়-াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মনির হোসেন মালখানগর চৌরাস্তা এলাকার মৃত আলী আহম্মদ শেখের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিরাজদিখান থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ অপরাধ ও অপরাধী সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়েছে।