তাজা খবর
বিজ্ঞাপন

পঞ্চগড়ে শাহানাজ পারভীন নামে তিন সন্তানের জননীর রহস্যজনক মৃত-্যু : ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন

Abdur Rahim Panchagarh Sadar 2 hours আগে | ০৫:৫৮ PM

জেলা প্রতিনিধি, পঞ্চগড় :

পঞ্চগড়ে শাহানাজ পারভীন নামে তিন সন্তানের জননীর রহস্যজনক মৃত-্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নি-হতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গাড়াতিপাড়া গ্রামে নি-হত শাহানাজ পারভীনের পরিবার সংবাদ সম্মেলনের আয়োজন করে।

বিজ্ঞাপন

এতে নি-হতের বাবা, মা, চাচা, ছোট বোন, ছোট বোনের স্বামীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা জানান, ২০১২ সালে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আমবাড়ী গ্রামের সোহরাব হোসেনের ছেলে আতিকুর রহমানের সঙ্গে হাড়িভাসা ইউনিয়নের গাড়াতিপাড়া গ্রামের আব্দুল খালেকের বড় মেয়ে শাহানাজ পারভীনের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের তিন কন্যাসন্তানের জন্ম হয়।
জীবিকার তাগিদে ২০২৪ সালে শাহানাজ পারভীনের স্বামী সিঙ্গাপুরে চলে গেলে শাহানাজ পারভীন তিন সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
এ সময় বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে শ্বশুরবাড়ির সদস্যরা শাহানাজকে মানসিক ও শারীরিকভাবে নির্-যাতন করতেন বলে অভিযোগ করেন তারা।
নি-হতের ছোট বোন সাজেদা বেগম সংবাদ সম্মেলনে জানান, গত ২৬ জুলাই ভোরে বড় বোন শাহানাজের শ্বশুরবাড়ি থেকে ফোন করে জানানো হয়, শাহানাজ আত্ম-হত-্যা করেছে। খবর পেয়ে নি-হতের চাচা, ছোট বোন ও ছোট বোনের স্বামী ঘটনাস্থলে গিয়ে শাহানাজের ঝুলন্ত মর-দেহ দেখতে পান। এ সময় তার দুই পা বাঁধা ছিল বলেও দাবি করেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর-দেহ উদ্ধার করে।

সংবাদ সম্মেলনে নি-হতের বাবা , আব্দুল খালেক বোন সাজেদা ও চাচা আব্দুল বারেক দাবি করেন, শাহানাজ পারভীন আত্ম-হত-্যা করেননি; বরং তাকে পরিকল্পিত ভাবে হত-্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

তাদের অভিযোগ, এ ঘটনায় শ্বশুর, শাশুড়ি ও জা জড়িত থাকতে পারে।

সংবাদ সম্মেলনে তারা জানান, এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় একটি অপমৃত-্যুর মামলা দায়ের হলেও তদন্তে ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। তারা মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তরের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ