তাজা খবর
বিজ্ঞাপন

সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

Nayem Hasan Nirob Sirajganj ৪৩ দিন আগে | ০২:০০ PM

সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

 

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’। সামাজিক বন বিভাগ, পাবনার আয়োজনে এবং জেলা প্রশাসন, সিরাজগঞ্জের সার্বিক সহযোগিতায় এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

​শহরের মুক্তির সোপান (বাজার স্টেশন) চত্বরে আয়োজিত এই মেলায় বিভিন্ন প্রজাতির গাছ ও বনজ উদ্ভিদের ৩২টি স্টল স্থান পেয়েছে। গত ২৬ জুলাই শুরু হওয়া এই মেলা চলবে আগামী ১ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা মেলায় ভিড় করছেন এবং পছন্দের চারা সংগ্রহ করছেন।

বিজ্ঞাপন

​মেলা উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মো: আমিনুল ইসলাম।

​সামাজিক বন বিভাগ, পাবনার বিভাগীয় বন কর্মকর্তা জনাব কাজী তারিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব গণপতি রায়।

​বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। বৃক্ষরোপণ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার অপরিহার্য শর্ত। মেলা প্রাঙ্গণ থেকে দর্শনার্থীদের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের পাশাপাশি সঠিক পরিচর্যার বিষয়েও উৎসাহিত করা হচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ