ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বীবার্ষিক সম্মেলনে সভাপতি মোহাম্মাদ আলী, সম্পাদক জিয়া উদ্দিন
ফারুক আহমেদ,ধর্মপাশা
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন বিএনপির দ্বীবার্ষিক সম্মেলনে ওয়ার্ড কমিটির কাউন্সিলরদের সরাসরি ভোটে ৫টি পদে নির্বাচন অনুষ্টিত হয়েছে। এতে সভাপতি মোহাম্মদ উল্লাহ, সহ সভাপতি মোঃ ইব্রাহিম তালুকদার, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাসেম, সাংগঠনিক সম্পাদক সেকুল মির্জা নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক , সাংগঠনিক সম্পাদক পদে মোট ১৮জন প্রার্থী নির্বাচনী প্রতিদন্ডীতা করছেন। পাইকুরাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় এই ভোট গ্রহণ কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়েছে। ভোট গ্রহণ শেষে ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ও নির্বাচন প্রস্তুত কমিটি ফলাফল ঘোষণা করেন।
এ উপলক্ষে শুক্রবার (১১সেম্পেম্বর) সকাল ১১টার দিকে পাইকুরাটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্টিত হয়। ইউনিয়ন বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে। সভায় পাইকুরাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক গোলাম মোর্শেদ খোকনের সভাপতিত্বে ও সদস্য সচিব হারুণ ওর রশীদ সরকার এর সঞ্চালনায় বক্তব্যদেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, যুগ্ন আহবায়ক আব্দুল হক, এস এম রহমত, নুরুল ইসলাম, জুলফিকার আলী ভুট্টো, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী কামাল, উপজেলা বিএনপির সদস্য মজিবুর রহমান মজুমদার, মামুন ওর রশীদ শান্ত, নেহাল উদ্দিন, মাহবুব আলম হাদিস, জয়শ্রী ইউপি বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসাইন রানা, উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী ব্যাপারী, যুগ্ন আহবায়ক সাইফুর রহমান কাঞ্চন, মির্জা শাহ আলম, ছাত্রদলের আহবায়ক ওবায়দুল মজুমদার, কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমুখ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক শিক্ষক ছাত্রবিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, যুবদলের যুগ্ন আহবায়ক আলমগীর কবির, মেহেদী হাসান উজ্জ্বল, চন্দন খান, হাজ্বী ইকব-াল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লিয়াকত আলী, যুগ্ন আহবায়ক মনোয়ার হোসেন রিপন, সদর ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল সালাম শিকদার’সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।