তাজা খবর
বিজ্ঞাপন

বান্দরবানে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

Desk Editor 47 minutes আগে | ১১:০৭ PM

বান্দরবানে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

মুহাম্মদ আলী, বান্দরবান

‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনীসহ সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানা।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, স্থানীয় সরকারের উপপরিচালক এস এম মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বান্দরবানের নির্বাহী প্রকৌশলী অনুপম দে। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে হাত ধোয়ার সঠিক নিয়ম সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা চর্চায় সবাইকে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিয়মিত ও সঠিকভাবে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ