তাজা খবর
বিজ্ঞাপন

পদ্মা সেতুর কাছে নিখোঁজ দুজনের মর-দেহ উদ্ধার, অভিযান সমাপ্ত

Desk Editor 50 minutes আগে | ১১:০৫ PM

পদ্মা সেতুর কাছে নিখোঁজ দুজনের মর-দেহ উদ্ধার, অভিযান সমাপ্ত

মুন্সীগঞ্জ থেকে লিটন মাহমুদের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত

 

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই ব্যক্তির মর-দেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) মারুফ হোসেন (১৯) এবং বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রাসেলের (৪০) মর-দেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ। এর মধ্য দিয়ে তিন দিনব্যাপী উদ্ধার অভিযান শেষ হয়েছে।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, গত ২৬ অক্টোবর দুপুরে শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের আটজন কর্মকর্তা-কর্মচারী পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ৪ নম্বর পিলারের কাছে গোসল করতে নদীতে নামেন। তাঁদের মধ্যে ছয়জন তীরে উঠতে পারলেও মারুফ ও রাসেল নিখোঁজ হন।

মঙ্গলবার বিকেলে মারুফের মর-দেহ উদ্ধার করা হয়। বুধবার সকালে ঘোড়দৌড় বাজার ঘাটে ভাসমান অবস্থায় রাসেলের মর-দেহ পাওয়া যায়। উদ্ধার অভিযানে নৌ পুলিশ, কোস্ট গার্ড, বিআইডব্লিউটিএ ও স্থানীয় বাসিন্দারা সহযোগিতা করেন।

এ ধরনের দুর্ঘটনা এড়াতে নদীতে গোসল ও সাঁতার কাটার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ