‘চলো চলো ঢাকা চলো’—গ্রাম পুলিশ সমাবেশ সফল করার আহ্বান
মোঃ কামরুল ইসলাম,বিশেষ প্রতিনিধি
আগামী ৭ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের উদ্যোগে ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ সফল করতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা।
সমাবেশে সফল করতে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ওই ইউনিয়নের গ্রাম পুলিশের দফাদার মোঃ নজরুল ইসলাম মৃধা।
এ সময় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সমাবেশ সফল করতে তাঁরা সকলের সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন।