তাজা খবর
বিজ্ঞাপন

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি।

ডেস্ক রিপোর্ট :

 

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেছেন, ১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি।

 

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আজ যারা নিজেদের জুলাই আন্দোলনের একমাত্র দাবিদার হিসেবে উপস্থাপন করছেন, গত ১৭ বছর তারা কোথায় ছিলেন? এটি অবশ্যই প্রশ্নসাপেক্ষ। আমরা যুগপৎ আন্দোলন করেছি। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধভাবে আন্দোলন পরিচালনা করেছি। অথচ ৫ আগস্টের পর কেউ কেউ দাবি করছেন, কেবল তারাই আন্দোলন করেছে। এটি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’

 

তিনি বলেন, এ কথা তো অনস্বীকার্য যে একটা অভ্যুত্থানের ভিত্তি লাগে। সেই ভিত্তি ছিল বিএনপির ১৭ বছরের আন্দোলন।

বিজ্ঞাপন

 

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বিজ্ঞাপন

বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানী বলেন, সব আওয়ামী লীগ নেতা তো পালিয়ে যায়নি। সবার মামলাতো এক রমক না। বিরোধী দল সংসদে বলছে- তারা নাকি ভালো আওয়ামী লীগকে সঙ্গে নেবে। এটা নিয়ে তো বিভেদের শুরু। নির্বাচনের আগে আমরা শুনেছি তাদের অনেকে বহু টাকার মালিক হয়েছেন। কারও পিএস বা সহকারীর কাছে টাকা উদ্ধার হয়েছে।

 

বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, আজ ৭১ সালের কথা বাদই দিলাম। কিন্তু ৮৬ সালে স্বৈরাচার এরশাদ থেকে শুরু করে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কোন আন্দোলনে ছিল। তারা ভেবেছিল যে এবার ক্ষমতায় আসবে। তবে বাস্তবে দিল্লি বহুদূর।

বিজ্ঞাপন

 

পানিসম্পদ মন্ত্রী বলেন, আমরা ১৭ বছর লড়াই-সংগ্রাম করেছি। মানুষের চাহিদা ও প্রত্যাশা আছে। তারা চায় স্বাভাবিক জীবন। সরকারের মাত্র পাঁচ মাস হলো। এখনো খুব বেশি সমাধান করতে পেরেছি সেটা বলা যাবে না। তবে প্রধানমন্ত্রী চেষ্টা করছেন। তিনি কিছু কর্মসূচি নিয়েছেন। আশা করি আমরা সবাই তাকে সহযোগিতা করলে দেশে কোনো অভাব থাকবে না।

 

বিজ্ঞাপন

ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয় ঐক্য শীর্ষক আলোচনা সভার আয়োজন করে আমরা বাংলাদেশি নামের একটি সংগঠন। আমরা বাংলাদেশি সংগঠনের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে ও নির্বাহী সদস্য তমিজ উদ্দিন টিটুর পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোাসেন সেলিম, প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মহিউদ্দি ইকরাম প্রমুখ।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ