তাজা খবর
বিজ্ঞাপন

পঞ্চগড়ের “দৈনিক পঞ্চগড় খবর “পত্রিকার যাত্রার শুরু

Abdur Rahim Panchagarh Sadar 60 minutes আগে | ০২:৪৫ PM

স্টাফ রিপোর্টার,পঞ্চগড় :

পঞ্চগড়ের স্থানীয় “দৈনিক পঞ্চগড় খবর ” পত্রিকার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের মধ্য দিয়ে পত্রিকাটির উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে “দৈনিক পঞ্চগড় খবর” পত্রিকাটির শুভ উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম।

“দৈনিক পঞ্চগড় খবর” এর সম্পাদক ও প্রকাশক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, জেলা বিএনপির আহ্বায়ক মো. জাহিরুল ইসলাম কাচ্চু, বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আমির মাওলানা মো. ইকব-াল হোসাইন এবং জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজল, পঞ্চগড় জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা দেলোয়ার হোসাইন,পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানাসহ প্রমুখ।

বিজ্ঞাপন

এসময় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সুধীজনসহ নানা শ্রেণি-পেশার মানুষ উদ্বোধনী আয়োজনে অংশ নেন।

বক্তারা পঞ্চগড়ের “দৈনিক পঞ্চগড় খবর” এর পথচলাকে স্বাগত জানিয়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে স্থানীয় মানুষের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ