তাজা খবর
বিজ্ঞাপন

সেমিকন্ডাক্টর ও এআই খাতে নতুন দিগন্ত—BEAR সামিট ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ডেস্ক রিপোর্ট:

‎মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, এআই ও রোবোটিক্স (BEAR) সামিট ২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

বিজ্ঞাপন

‎আজ শনিবার (২৫ জুলাই ২০২৬) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ নভোথিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সামিটে তিনি সেমিকন্ডাক্টর শিল্পকে দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রযুক্তিগত সক্ষমতা ও উচ্চমূল্য সংযোজনভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির অন্যতম প্রধান খাত হিসেবে উল্লেখ করেন। এ খাতের বিকাশে সরকার বিনিয়োগবান্ধব নীতি, কর ও শুল্ক সুবিধা, স্টার্টআপ সহায়তা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে কাজ করছে বলেও তিনি জানান।

‎বক্তব্য শেষে মাননীয় প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এরপর তিনি আধুনিক সেমিকন্ডাক্টর, বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, এআই ও রোবোটিক্স প্রযুক্তির আকর্ষণীয় স্টলসমূহ ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ