তাজা খবর
বিজ্ঞাপন

চাঁদপুরে লিগ্যাল এইডের মাধ্যমে এক মাসে ৩৬ লাখ ৬৮ হাজার টাকা আদায়

Md. Mohashin Hossain Chandpur 25 minutes আগে | ০৭:২৩ PM

দরিদ্র ও অসহায় মানুষের বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করার পাশাপাশি বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে মানুষের ভোগান্তি কমাতে কাজ করছে চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটি। এরই ধারাবাহিকতায় অক্টোবর মাসে এডিআরের মাধ্যমে ৩৬ লাখ ৬৮ হাজার টাকা আদায় হয়েছে। একই সময়ে ১২৫টি আইনি পরামর্শ দেওয়ার পাশাপাশি বিভিন্ন পর্যায়ে বিরোধ নিষ্পত্তির কার্যক্রম পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা জজকোর্টের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির দশম মাসিক সভায় এসব কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সামছুন্নাহার।

সভাপতির বক্তব্যে সামছুন্নাহার বলেন, লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তির হার বাড়ছে। এর মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষ উপকৃত হচ্ছেন। অসহায় মানুষের বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করতে জেলা লিগ্যাল এইড কমিটি বদ্ধপরিকর। কমিটির কার্যক্রমেও গতিশীলতা বেড়েছে এবং লিগ্যাল এইডের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও বলেন, লিগ্যাল এইডের নিজস্ব ভবন নির্মিত হলে কার্যক্রম আরও বেগবান হবে। পাশাপাশি জেলা কারাগারে একটি লিগ্যাল এইড কর্নার স্থাপন করা যায় কি না, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে জেল সুপারকে দেখতে বলেন।

বিজ্ঞাপন

চাঁদপুর জেলা চিফ লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ মো. আবদুল আলীমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসমা জাহান নিপা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির, সিভিল জজ তানজিনা আক্তার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন তালুকদার ফয়সাল এবং জেলা কারাগারের জেল সুপার মো. জয়নাল আবেদীন ভূঞা।

এ ছাড়া সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহা. জুলফিকার হাসান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকের প্রতিনিধি আশিকুল ইসলাম, অ্যাডভোকেট বিধু ভূষণ নাথ, অ্যাডভোকেট রেহানা ইয়াছমিন কচি, অ্যাডভোকেট শামীমা সুলতানা, অ্যাডভোকেট বিশ্বজিৎ কর রানা, ডিস্ট্রিক্ট ম্যানেজার মমতাজ বেগমসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সভায় উপস্থাপিত অক্টোবর ২০২৬ মাসের পরিসংখ্যান অনুযায়ী, চাঁদপুর জেলা লিগ্যাল এইডের মাধ্যমে ১২৫টি আইনি পরামর্শ দেওয়া হয়েছে। এডিআরের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির জন্য আবেদন দায়ের হয়েছে ৯৮টি। এর মধ্যে ৬১টি বিরোধ সফলভাবে নিষ্পত্তি হয়েছে বলে জানানো হয়। এ ছাড়া পক্ষদের অনুপস্থিতির কারণে ৪৯টি এবং আপস না হওয়ায় ২১টি বিরোধ নিষ্পত্তির তথ্য তুলে ধরা হয়। সব মিলিয়ে ওই মাসে মোট নিষ্পত্তির সংখ্যা ১৩১টি বলে সভায় জানানো হয়।

বিজ্ঞাপন

বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ৩৬ লাখ ৬৮ হাজার টাকা আদায়ের তথ্যও সভায় তুলে ধরা হয়। সংশ্লিষ্টদের মতে, বিনামূল্যে আইনি পরামর্শ ও আপসের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সুযোগ বাড়লে অসহায় মানুষ কম খরচে এবং তুলনামূলক সহজে আইনি প্রতিকার পাওয়ার সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ