তাজা খবর
বিজ্ঞাপন

প্রয়াত আব্দুল হাইয়ের রুহের মাগফিরাত কামনায় চরকেওয়ার ইউনিয়ন বিএনপির দোয়া ও মিলাদ

Liton mahmud 1 hour আগে | ০৬:৩৮ PM

মুন্সীগঞ্জ  প্রতিনিধি 

মুন্সীগঞ্জের প্রয়াত জননেতা আলহাজ্ব মো. আব্দুল হাইয়ের রুহের মাগফিরাত ও জান্নাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চরকেওয়ার ইউনিয়ন বিএনপি ও সর্বস্তরের জনগণের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

প্রয়াত আলহাজ্ব মো. আব্দুল হাই সাবেক উপমন্ত্রী, সাবেক সংসদ সদস্য, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন শহর বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মাহাবুব উল আলম স্বপন, চরকেওয়ার ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন মিঝি, বিএনপি নেতা হারুন উর রশিদ হারুন মেম্বার, লিটন মিঝি, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আবু সুফিয়ান বিপ্লব, বিএনপি নেতা ঝন্টু মিঝি, সাহেব আলী মিঝি, নান্নু মিঝি, স্বপন মিঝি ও মাহফুজ মিঝিসহ চরকেওয়ার ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি মহান আল্লাহর দরবারে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানানো হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ