তাজা খবর
বিজ্ঞাপন

তাড়াশে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

 

সিরাজগঞ্জের তাড়াশে যথাযোগ্য মর্যাদায় নজরুল বর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এক আলোচনা সভা, সেমিনার ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

​বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং পুরস্কার বিতরণ করেন।

বিজ্ঞাপন

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ, উপজেলা কৃষি কর্মকর্তা শমিষ্ঠা সেন গুপ্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরিফুল ইসলাম, তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুল রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির সদস্য সচিব মো. আব্দুল বারিক খন্দকার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম খন্দকার, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি মো. সাব্বির আহমেদ এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. শাহাদাত হোসেন খন্দকার প্রমুখ।

​বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, সাম্যবাদ এবং তাঁর বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, নজরুলের সাহিত্য ও আদর্শ আমাদের চিরকাল অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং মানবতার পক্ষে কাজ করতে অনুপ্রাণিত করে।

​আলোচনা সভা শেষে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ