তাজা খবর
বিজ্ঞাপন

সিলেট মহানগর বিএনপির সভাপতি পদে পুনর্বহাল নাসিম

Desk Editor 3 hours আগে | ০৫:০৫ PM

 

সিলেট মহানগর বিএনপির সভাপতির পদে পুনর্বহাল করা হয়েছে নাসিম হোসাইনকে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৪ নভেম্বর সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল।

সর্বশেষ নির্দেশনায় জানানো হয়েছে, নাসিম হোসাইনকে পুনরায় সিলেট মহানগর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। একই সঙ্গে তাকে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নাসিম হোসাইন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।

বিজ্ঞাপন

এদিকে, এ সংক্রান্ত আদেশের অনুলিপি বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমেদ মিলন ও মিফতাহ সিদ্দিকী এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. এমদাদ হোসেন চৌধুরীর কাছে পাঠানো হয়েছে।

জানা গেছে, সেই সময় থেকে রেজাউল হাসান কয়েস লোদী সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। সর্বশেষ বৃহস্পতিবার (৬ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইনকে তার পদে পুনর্বহাল করা হয়েছে। এখন থেকে রেজাউল হাসান কয়েস লোদী ভারমুক্ত হলেন এবং তিনি তার পূর্ব নির্ধারিত সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ