তাজা খবর
বিজ্ঞাপন

শেরপুরে কাঁচাবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘ-র্ষ, পুলিশসহ আহত ১০

Desk Editor 1 hour আগে | ০১:৫১ PM

শেরপুরে ব্রহ্মপুত্র সেতু-সংলগ্ন কাঁচাবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘ-র্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

আহতদের মধ্যে তিনজনকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা পার্শ্ববর্তী জেলা জামালপুরে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন আজিত (৩৫), সেলিম (৫৫) ও অজ্ঞাতনামা একজন।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, কাঁচাবাজারে মালামাল নেওয়ার সময় একটি অটোরিকশার সঙ্গে এক ব্যক্তির ধাক্কা লাগাকে কেন্দ্র করে সাতপাখিয়া ও ডাকপাড়া গ্রামের দুই পক্ষের মধ্যে প্রথমে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। পরে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

এরই ধারাবাহিকতায় আজ শনিবার সকাল ৮টার দিকে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষ সংঘ-র্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। সংঘ-র্ষের পর শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

খবর পেয়ে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন চন্দ্র ঘোষ।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে প্রায় দুই ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে সংঘ-র্ষের পরও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো সময় আবারও সংঘ-র্ষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ