তাজা খবর
বিজ্ঞাপন

শ্রীবদী সীমান্তে বিজিবির অভিযান ১৫ লাখ টাকার ভারতীয় ক”স”মে”টি”ক”স জব্দ

মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি

 

­শেরপুরের শ্রীবদী সীমান্তে অভিযান চালিয়ে ১৫ লাখ ৩৬ হাজার ৯৬০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ কসমেটিকস পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। (১১ আগস্ট ২০২৬) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শ্রীবদী উপজেলার চাঁন্দাপাড়া এলাকা দিয়ে একটি চোরাকারবারী চক্র অভিনব কৌশলে সীমান্ত পার করে ভারতীয় প্রসাধনসামগ্রী পা-চারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল উক্ত এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা-চালানকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী আটক করতে সক্ষম হয় টহল দল।

বিজ্ঞাপন

​ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্ত রক্ষা, চোরা-চালান প্রতিরোধ, মা-দক পা-চার এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবি ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করছে। সীমান্তে সব ধরনের অপরাধ দমনে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ