তাজা খবর
বিজ্ঞাপন

ত্রিশালে বাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃ”ত্যু, আ”হ”ত স্বা”মী

 

​ ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি মোঃ বাবুল মিয়া

 

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মোটরসাইকেলের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে জুলেখা খাতুন (৪০) নামের এক নারীর মর্মান্তিক মৃত-্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক ও নি-হতের স্বামী ফারুক আহমেদ আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়কের ত্রিশাল উপজেলার বইলর কানহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

​নি-হত জুলেখা খাতুন জেলার ফুলবাড়িয়া উপজেলার আছিম এলাকার ফারুক আহমেদের স্ত্রী।

​পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফারুক আহমেদ তার স্ত্রী জুলেখা খাতুনকে নিয়ে মোটরসাইকেলে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বইলর কানহর এলাকায় পৌঁছালে জুলেখা খাতুনের গায়ের ওড়না চলন্ত বাইকের পেছনের চাকায় জড়িয়ে যায়। এতে সঙ্গে সঙ্গে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত-্যু হয়। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক ফারুক আহমেদও আহত হন।

​দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ফারুক আহমেদকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরবর্তীতে ত্রিশাল থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নি-হতের মর-দেহ উদ্ধার করে এবং এলাকার সড়ক যোগাযোগ পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ জানায়, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ