তাজা খবর
বিজ্ঞাপন

আব্দুল কুদ্দুছ চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক।

বদরুর রহমান বাবর সিলেট প্রতিনিধি:

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জনকল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করলে মানুষ সেই অবদান কখনও ভুলে যায় না। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিদায়ী কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী তারই উজ্জ্বল উদাহরণ। দায়িত্ব পালনকালে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনবান্ধব নানা উদ্যোগের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন। তাই আজ সর্বস্তরের মানুষ তাকে ভালোবাসা ও সম্মান জানাচ্ছে।

 

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলিজনিত বিদায় উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সিসিক প্রশাসক বলেন, আব্দুল কুদ্দুছ চৌধুরী একজন দক্ষ, সৎ ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা। তার নেতৃত্বে সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

 

আরও পড়ুন: রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছা ঢাকা, ২৪ জুলাই ২০২৬ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিব-ালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া। আজ (শুক্রবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদের স্পীকারের নিকট পদত্যাগপত্র প্রেরণ করেন। পরবর্তীতে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর ডেপুটি স্পীকার, চীফ হুইপ, অ্যাটর্নি জেনারেল এবং জাতীয় সংসদ সচিব-ালয়ের সচিব রাষ্ট্রপতির সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।

তিনি বলেন, সম্প্রতি সংঘটিত কয়েকটি চাঞ্চল্যকর হত-্যাকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত আসামিদের গ্রেপ্তার করে তিনি পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে তার আন্তরিক প্রচেষ্টা সর্বদা প্রশংসিত হবে।

বিজ্ঞাপন

 

সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউনাইটেড সিলেটের সভাপতি আব্দুল মোমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী এবং সিলেট জেলা দোকান মালিক সমিতির সদস্যসচিব আব্দুর রহমান রিপন।

বিজ্ঞাপন

 

এছাড়া বক্তব্য দেন সিলেট ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, জুবায়ের আহমদসহ বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

 

বিজ্ঞাপন

সংবর্ধিত অতিথি আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, “সিলেটবাসীর অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি বলেই দায়িত্ব পালনে সফল হতে পেরেছি। তাই এই সফলতার কৃতিত্ব একান্তই সিলেটবাসীর।”

 

তিনি বলেন, সিলেটে অবৈধ রিকশা নিয়ন্ত্রণ এবং ফুটপাত দখলমুক্ত করার মতো কঠিন কাজ বাস্তবায়ন সম্ভব হয়েছে সবার সম্মিলিত সহযোগিতার কারণে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিজ্ঞাপন

 

অনুষ্ঠান শেষে বিদায়ী পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত থেকে তাকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ