সিরাজগঞ্জের তাড়াশে এক গৃহবধূকে বিভিন্ন সময় কু-প্রস্তাব ও উত্যক্ত করার পর শ্লীল-তাহানির চেষ্টার অভিযোগ উঠেছে মোঃ মোকলেছ (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ফাতেমা খাতুন (৩৩) নামে ওই গৃহবধূ তাড়াশ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার পল-াশী গ্রামের গৃহবধূ ফাতেমা খাতুনের সঙ্গে অভিযুক্ত মোকলেছ প্রায় পাঁচ মাস ধরে অনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় ওই নারীকে বিভিন্ন সময় রাস্তাঘাটে উত্যক্ত ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ২৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে স্বামীর জন্য দুপুরের খাবার নিয়ে পায়ে হেঁটে বস্তুল বাজারের দিকে যাওয়ার সময় রাস্তার মাঝখানে অভিযুক্ত মোকলেছ তার পথরোধ করেন। এ সময় শারীরিক মেলামেশার উদ্দেশ্যে জামা-কাপড় টানাহেঁচড়া করে শ্লীল-তাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন ওই গৃহবধূ। তার ডাক-চিৎকারে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি তাদেরও ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী ফাতেমা খাতুন জানান, ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা সম্ভব না হওয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাড়াশ থানার পুলিশের কাছে আবেদন জানিয়েছেন অভিযোগকারী।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোঃ মোকলেছের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো ইমাম জাফর বলেন, গতকাল বিকেলে অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।