তাজা খবর
বিজ্ঞাপন

টঙ্গীবাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ৩ জনকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

Liton mahmud ২ দিন আগে | ০৫:১৪ PM

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রির দায়ে তিন ব্যক্তিকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৫ জুলাই) সকাল ৭টা ৫০ মিনিট থেকে দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত বেতকা বাজার, ছটফটিয়া এলাকার একো কোল্ড স্টোরেজ সংলগ্ন খাল ও ধলেশ্বরী শাখা নদীর তীরবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করেন টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াজেদ ওয়াসীফ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেতকা ব্রিজ থেকে প্রায় এক কিলোমিটার এলাকায় ফসলি জমির মাটি কেটে ট্রলারে করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মাটি বোঝাই ট্রলার, মাটি কাটার সরঞ্জামসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

বিজ্ঞাপন

পরে ব-ালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(খ) ও ১৫(১) ধারায় তাদের বিরুদ্ধে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে জব্দ করা মাটি বোঝাই ট্রলার ও মাটি কাটার সরঞ্জাম মুন্সীগঞ্জের মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক আব্দুল মাবুদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াজেদ ওয়াসীফ বলেন, “ফসলি জমি রক্ষা এবং অবৈধভাবে মাটি কাটা বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ