চাঁদপুর লঞ্চঘাটে অভিযান চালিয়ে ৩ কেজি গা-ঁজাসহ মেহেদী হাসান রনি (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর নৌ থানার পুলিশ লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৩ কেজি গা-ঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তার মেহেদী হাসান রনি বরগুনা জেলার আমতলী থানার কলাগাছিয়া গ্রামের আব্দুল খালেক খানের ছেলে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি গা-ঁজাগুলো হবিগঞ্জ থেকে সংগ্রহ করে চাঁদপুর হয়ে ঢাকার সদরঘাটে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় তারবিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে চাঁদপুর নৌ থানা পুলিশ।