তাজা খবর
বিজ্ঞাপন

চরকেওয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম মিজি আর নেই

Liton mahmud 1 hour আগে | ০৬:৩০ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও চরকেওয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আব্দুল হাকিম মিজি আর নেই।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

বিজ্ঞাপন

মৃত-্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত-্যুতে চরকেওয়ার ইউনিয়নসহ মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম আব্দুল হাকিম মিজির প্রথম নামাজে জানাজা বাদ এশা শহর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর রাত ১০টায় টরকী গ্রামে তাঁর নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানাজায় সর্বস্তরের মানুষকে উপস্থিত হয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

মহান আল্লাহ তায়ালা মরহুমকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ