তাজা খবর
বিজ্ঞাপন

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল

Desk Editor ২৮ দিন আগে | ০৯:৪৮ PM

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) শেরপুর জেলা শাখার উদ্যোগে শহরের তেরাবাজার এলাকার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
দোয়া পরিচালনা করেন জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মাওলানা সিদ্দীক আহমাদ।
এ সময় জাসাস শেরপুর জেলা শাখার আহ্বায়ক এ কে এম এনামুল হক, সদস্য সচিব হারুন অর রশিদ,  রেজাউল করিম ও আহবায়ক মো. সবুজ, সদস্য মো. সুমন মিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্ব দেন এবং তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকার কারণে তিনি বিএনপির নেতাকর্মীদের কাছে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি লাভ করেন।
২০২৫ সালের ৩০ ডিসেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া। পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দা-ফন সম্পন্ন হয় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে, স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও দেশের মানুষের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ