তাজা খবর
বিজ্ঞাপন

সাভার ও আশুলিয়ায় মা-দকের মেলা হিসেবে অভিহিত,আতঙ্কিত উদ্বেগ সাধারণ মানুষের

Desk Editor 1 minute আগে | ০৬:৪৯ PM

সাভার ও আশুলিয়ায় মা-দকের মেলা হিসেবে অভিহিত,আতঙ্কিত উদ্বেগ সাধারণ মানুষের

 

মোঃরফিকুল ইসলাম জিলু

সাভার ঢাকা

বিজ্ঞাপন

 

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে মা-দক কারবারিদের তৎপরতা এবং মা-দকের বিস্তার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যাকে স্থানীয়রা ‘মা-দকের মেলা’ হিসেবে অভিহিত করছেন

 

বিজ্ঞাপন

ঢাকার অদূরে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় মা-দকের মেলার বিস্তার নিয়ে আতঙ্কিত উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাভারের বেদেপাড়া ও রাজাশন এলাকাসহ বিভিন্ন আবাসিক এলাকা, বস্তি, নদী-খালসংলগ্ন নির্জন স্থান, মহাসড়কের পাশের কিছু এলাকা এবং গলিপথে দীর্ঘদিন ধরে মা-দক কেনাবেচা ও সেবনের অভিযোগ রয়েছে। বিশেষ করে কিশোর ও তরুণদের একটি অংশ মা-দকের প্রতি আসক্ত হয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা। তাদের আশঙ্কা, মা-দকের সহজলভ্যতা নিয়ন্ত্রণ করা না গেলে এর প্রভাব পড়বে শিক্ষার্থী, পরিবার, সামাজিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর।

 

 

বিজ্ঞাপন

 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সাভারের কিছু বস্তি ও ঘনবসতিপূর্ণ এলাকা, নদী ও খালপাড়ের নির্জন স্থান, সাভার পৌরসভার বেদে পাড়া, ইমান্দিপুর, আনন্দপুর, ব্যাংক কলোন এবং কি পৌরসভার আশেপাশে, কলমা, রাঙ্গামাটি, ফুলবাড়িয়া আমিনবাজার, হেমায়েতপুর, বিরুলিয়া, তেঁতুলঝোড়া এবং আশপাশের কিছু এলাকায় মা-দক সেবন ও বিক্রির অভিযোগ মাঝেমধ্যে সামনে আসে। অন্যদিকে আশুলিয়ার জামগড়া, বাইপাইল, ধামসোনা, নরসিংহপুর, জিরাবো, নিশ্চিন্তপুরসহ বিভিন্ন এলাকায়ও মা-দকের বিরুদ্ধে অভিযান ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে এসব স্থানে বর্তমানে কোথায় কী মাত্রায় মা-দক কেনাবেচা হচ্ছে, তা আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও অভিযানের মাধ্যমে নিশ্চিত হওয়া জরুরি।

 

বিজ্ঞাপন

 

 

অভিভাবকদের অভিযোগ, আগে যেখানে সন্তানদের সন্ধ্যার পর বাইরে যাওয়া নিয়ে তেমন চিন্তা করতে হতো না, এখন অনেক পরিবারেই পরিস্থিতি বদলে গেছে। সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে এবং কী করছে—এসব নিয়ে দুশ্চিন্তায় থাকছেন তারা। বিশেষ করে স্কুল-কলেজপড়ুয়া কিশোরদের মা-দকাসক্ত হয়ে পড়ার আশঙ্কা তাদের মধ্যে ভয় তৈরি করেছে।

বিজ্ঞাপন

 

সাভারের এক অভিভাবক বলেন, আমরা সন্তানদের ভালোভাবে পড়াশোনা করিয়ে ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছি। কিন্তু আশপাশের পরিবেশ নিয়ে সব সময় চিন্তায় থাকতে হয়। মা-দক যদি সহজে পাওয়া যায়, তাহলে কিশোরদের বিপথে যাওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়।

 

বিজ্ঞাপন

 

 

আশুলিয়ার আরেক অভিভাবক আব্দুর রহমান বলেন, সন্তান কখন কার সঙ্গে বন্ধুত্ব করছে, সেটা সব সময় নজরে রাখা সম্ভব নয়। মা-দকের বিরুদ্ধে শুধু অভিযান চালালেই হবে না, বিক্রেতাদের পাশাপাশি যারা কিশোরদের মা-দকের দিকে টেনে নিচ্ছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে।

বিজ্ঞাপন

 

 

 

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা বলছেন, মা-দক শুধু একজন ব্যক্তির জীবন নষ্ট করে না; এর প্রভাব পুরো পরিবার ও সমাজের ওপর পড়ে। মা-দকাসক্তির কারণে পারিবারিক অশান্তি, অর্থনৈতিক সংকট, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঝুঁকি বাড়তে পারে বলে মনে করছেন তারা। ফলে মা-দক নিয়ন্ত্রণে পুলিশ, মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

 

 

বিজ্ঞাপন

 

পৌরসভার স্থানীয় বাসিন্দারা বলেন, মা-দকের কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে—এমন অভিযোগ আমরা অনেক সময় শুনি। নিয়মিত অভিযান ও নজরদারি থাকলে মা-দক ব্যবসায়ীরা কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকবে। তবে অভিযান যেন শুধু সাময়িক না হয়,চিহ্নিত মা-দকের স্পটগুলো,মা-দকের বড় বড় চালানকারী, বা স্পট নিয়ন্ত্রণকারী তাদের বিরুদ্ধেও অতি তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া, সেটাই গুরুত্বপূর্ণ।

 

বিজ্ঞাপন

শিক্ষাবিদদের মতে, মা-দক প্রতিরোধে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা, তাদের চলাফেরা ও বন্ধুদের সম্পর্কে খোঁজ রাখা এবং মা-দকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা দরকার। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

 

স্থানীয়দের দাবি, মা-দক বিক্রির অভিযোগ পাওয়া এলাকাগুলোতে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করতে হবে। একই সঙ্গে মা-দক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তরুণদের পুনর্বাসন ও চিকিৎসার সুযোগও বাড়াতে হবে।

বিজ্ঞাপন

 

সচেতন নাগরিকরা বলছেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর দায়িত্ব ছেড়ে দিলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসন—সব পক্ষকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মকে মা-দকের ছোবল থেকে রক্ষা করতে এখনই কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়া জরুরি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ