তাজা খবর
বিজ্ঞাপন

তাড়াশ পৌর শহরে মুখ কালো হনুমান, দেখতে ভিড় হাজারো মানুষের

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের লোকালয়ে হঠাৎ দেখা মিলেছে একটি মুখ কালো হনুমানের। শুক্রবার বিকেলে পৌর শহরের বিভিন্ন এলাকায় হনুমান-টিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। বিরল এই প্রাণীটি দেখতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।
হনুমান-টি কখনো গাছের ডালে, আবার কখনো বাড়ির ছাদ ও বৈদ্যুতিক তারের ওপর অবস্থান করছিল। এ সময় উৎসুক মানুষজন দূর থেকে হনুমান-টির চলাফেরা দেখতে ভিড় করেন। কেউ কেউ মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন।
স্থানীয়দের ধারণা, হনুমান-টি আশপাশের কোনো এলাকা থেকে পথ ভুলে লোকালয়ে চলে আসতে পারে। তবে কোথা থেকে এটি এসেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
হনুমান-টিকে দেখতে শি-শু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের ভিড় জমে যায়। স্থানীয়রা প্রাণীটিকে বিরক-্ত না করে নিরাপদে থাকতে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ