তাজা খবর
বিজ্ঞাপন

লক্ষীপুর কেয়ার এডুকেশন স্কুল অ্যান্ড কলেজে বৃত্তি ও বার্ষিক পুরস্কার বিতরণ

Md. Mohashin Hossain Chandpur 4 hours আগে | ০৬:৪১ PM

চাঁদপুরের লক্ষীপুর কেয়ার এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের বৃত্তি প্রদান ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৮ আগস্ট) লক্ষীপুর টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মানবাধিকার সংগঠনের সভাপতি শামসুল করিম খোকন মিয়াভাই।অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সোসাইটির পরিচালকবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এ সময় কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি এবং বার্ষিক বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

 

বিজ্ঞাপন

বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ