তাজা খবর
বিজ্ঞাপন

পঞ্চগড়ে সচেতন সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ মিছিল

Abdur Rahim Panchagarh Sadar 5 hours আগে | ০২:৪১ PM

জেলা প্রতিনিধি, পঞ্চগড় :

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সনাতনীদের জড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনস্টের উদ্দেশ্যে মিথ্যা বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং চরিত্র হননের জঘন্য অপচেষ্টার তীব্র প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল অনুস্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১ আগষ্ট) দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলার সকল সচেতন সনাতন ধর্মাবলম্বীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলে সচেতন সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরে চৌরঙ্গীে মোড়ে এসে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সচেতন সনাতন ধর্মাবলম্বীরা।

বিজ্ঞাপন

তারা বলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সনাতনীদের জড়িয়ে
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনস্টের উদ্দেশ্যে মিথ্যা বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং চরিত্র হননের জঘন্য অপচেষ্টার তীব্র প্রতিবাদ জানান।
এবং এর সাথে জড়িতদের খুজে বের করে দৃস্টান্ত মুলক শাস্তির দাবী জানান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ