তাজা খবর
বিজ্ঞাপন

খালেদা জিয়ার গাড়িবহরে হা-মলার আ’সামি যুবলীগ নেতা হানান গ্রে’প্তার

Md. Mohashin Hossain Chandpur ৩৯ দিন আগে | ০২:৫৩ PM

চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের বিশেষ দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ফয়েজ আহমেদ এর নেতৃত্বে এক বিশেষ অভিযানে দেশমাতা বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হা-মলার মামলার অন্যতম আসামি ঢাকার যুবলীগ নেতা হানান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (রাত) আনুমানিক ১টা ৪৫ মিনিটে চাঁদপুর মডেল থানার চৌকস পুলিশ সদস্যরা ও সাব- ইন্সপেক্টর গাজী কালাম-এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত হানান মিয়ার পিতার নাম মফিজ মিয়া। তিনি চাঁদপুর সদর উপজেলার তরপুচণ্ডী এলাকার বাসিন্দা। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

এ বিষয়ে পুলিশ জানায়, তার বিরুদ্ধে আর‌ও একাধিক সন্ত্রাসী মামলা রয়েছে বলে জানা যায়। তাকে আজ (৩ আগস্ট) জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানা গেছে। এছাড়াও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ