দায়িত্বে দৃঢ়তা, সেবায় অঙ্গীকারঃ কেএমপি।
ডেস্ক রিপোর্ট :
অদ্য ০৩ আগস্ট ২০২৬ তারিখ বিকাল ০৪.০০ ঘটিকায় কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে সদ্য যোগদানকৃত খুলনা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ সাজ্জাদুর রহমান মহোদয়ের সভাপতিত্বে অপরাধ ও ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের অংশগ্রহণে আইন-শৃঙ্খলা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় ও দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় কমিশনার খুলনা মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনবান্ধব করার লক্ষ্যে নির্দেশ প্রদান করেন। উক্ত সভায় নির্দেশনা প্রদানকালে তিনি স্পষ্টভাবে জানান, দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য, গাফিলতি বা অবহেলা বরদাস্ত করা হবে না। একই সঙ্গে তিনি পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং জনগণের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে এ্যাডমিন এন্ড ফিন্যান্স), জনাব এম, এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস্ (ভারপ্রাপ্ত) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।