তাজা খবর
বিজ্ঞাপন

রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের মিছিল-সমাবেশ

Desk Editor 2 hours আগে | ০৯:১৬ PM

 

মিনার আলম আকাশ, রাজশাহী :

জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত-্যার বিচার নিশ্চিত করতে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

বুধবার (৫ আগস্ট) বিকেলে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত মিছিল ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “জুলাই বিপ্লবের প্রত্যাশা পূরণে আমরা যদি ব্যর্থ হই, তাহলে জুলাইয়ের শহীদদের কাছে অপরাধী হয়ে যাব। তাঁদের পরিবারের কাছে আমাদের জবাবদিহি করতে হবে। শহীদদের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না। জুলাইয়ের প্রত্যাশা পূরণে সরকারকে বাধ্য করা হবে।

বিকেল ৫টার দিকে নগরীর শহীদ মিনার থেকে একটি মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গণকপাড়া মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে ।

রাজশাহী মহানগর জামায়াতের আমীর ডা. কেরামত আলী এমপির সভাপতিত্বে এবং সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল খালেক, সেক্রেটারি গোলাম মোর্তজা, মহানগর জামায়াতের ব্যবসা ও কল্যাণ সম্পাদক এ কে এম সরওয়ার জাহান প্রিন্স, ত্রাণবিষয়ক সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ এবং যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

এ সময় এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলীসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ