তাজা খবর
বিজ্ঞাপন

মামুনুর রশিদ পল-াশের উদ্যোগে চাপাতলী গণকবরস্থানের উন্নয়নে ১৮ লাখ টাকা অনুদান

Desk Editor ৩৬ দিন আগে | ০৯:৩৮ PM

শেরপুর পৌরসভার অধীন জেলার অন্যতম বৃহৎ চাপাতলী গণকবরস্থানের সুরক্ষা, নিরাপত্তা ও পরিবেশ উন্নয়নে উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ, শেরপুর। এরই অংশ হিসেবে গণকবরস্থান-টির বাউন্ডারি ওয়াল নির্মাণে ইতোমধ্যে ৩ লাখ টাকা ব্যয়ে একটি অংশের কাজ সম্পন্ন হয়েছে।

গণকবরস্থানের একটি বড় অংশ এখনো উন্মুক্ত থাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বাউন্ডারি ওয়াল সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে শেরপুর জেলা পরিষদ,  প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ পল-াশ আরও ১৮ লাখ টাকা অনুদান প্রদান করেছেন। অনুদানের অর্থে বাউন্ডারি ওয়াল সম্প্রসারণসহ প্রয়োজনীয় উন্নয়নকাজ শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বাউন্ডারি ওয়াল নির্মাণ ও সম্প্রসারণের ফলে চাপাতলী গণকবরস্থানের সুরক্ষা ও নিরাপত্তা আরও জোরদার হবে। পাশাপাশি কবরস্থান-টির পরিবেশের মানোন্নয়ন এবং সার্বিক ব্যবস্থাপনায়ও ইতিবাচক পরিবর্তন আসবে।

জেলা পরিষদ, শেরপুরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনকল্যাণ ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে। চাপাতলী গণকবরস্থানের উন্নয়ন প্রকল্পটিও সেই ধারাবাহিক উদ্যোগের একটি অংশ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ