তাজা খবর
বিজ্ঞাপন

গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ট্রাকের ধা’ক্কা, আ’গু’ন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস।

Desk Editor 53 minutes আগে | ০৮:৪৫ PM

গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ট্রাকের ধা’ক্কা, আ’গু’ন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস।

 

মোঃ জাফর ইকব-াল রানা

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দেয়ালে ধাক্কা দেওয়ার পর ঢাকাগামী একটি পণ্যবাহী ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

বিজ্ঞাপন

 

বুধবার (২৮ অক্টোবর) ঢাকাগামী ট্রাকটি গোবিন্দগঞ্জ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি সড়কের পাশের একটি দেয়ালে সজোরে ধাক্কা দেয়। এর পরপরই ট্রাকটিতে আগুন ধরে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

বিজ্ঞাপন

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

 

এ ঘটনায় হতাহতের কোনো তথ্য এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রম শেষে দুর্ঘটনার বিস্তারিত জানা যেতে পারে। এদিকে, দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা কাজ করছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ