লামায় নবাগত ইউএনও সোমাইয়া আক্তারকে লামা প্রেস ক্লাবের ফুলেল শুভেচ্ছা।
নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন লামা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
বুধবার (২৮ অক্টোবর) সকালে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় লামা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ করিম এলএলবি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খন্দকার, সহসভাপতি মোহাম্মদ নুরুল আলম ও আদহাম বিন ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম এবং সদস্য সাংবাদিক সাহাব উদ্দিন, মো. সাগর, আলী হোসেন, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ আলমগীর, চান মিয়া ও মাঈন উদ্দিনসহ প্রেস ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে নবাগত ইউএনও সোমাইয়া আক্তার উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, ❝আমি আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আপনাদের সঠিক ও গঠনমূলক সহযোগিতা পেলে লামা উপজেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সহায়ক হবে।
এ সময় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব পালনে শুভকামনা জানান। পাশাপাশি উপজেলার উন্নয়ন, জনস্বার্থ রক্ষা, জনদুর্ভোগ লাঘব এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে প্রশাসনের সঙ্গে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, উপজেলা প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং দায়িত্বশীল যোগাযোগ জোরদার হলে লামা উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে সাধারণ মানুষের সমস্যা সমাধান ও জনকল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে এ সমন্বিত উদ্যোগ।