সুনামগঞ্জে এসএসসি ও সমমানে পাসের হার ৫৩.৮৪ শতাংশ
১২ উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন
এরশাদুল হক
জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সুনামগঞ্জ জেলায় মোট ২৩ হাজার ৪২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ হাজার ৬১৪ জন উত্তীর্ণ হয়েছে। জেলায় এসএসসি ও সমমান মিলিয়ে পাসের হার ৫৩ দশমিক ৮৪ শতাংশ।
এ বছর জেলায় মোট ৪৪৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসের প্রকাশিত উপজেলা ভিত্তিক ফলাফলের তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
সোমবার (১০ আগস্ট) সারাদেশে একযোগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
জাতীয় পর্যায়ে এ বছর গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।
জেলা শিক্ষা অফিসের তালিকা অনুযায়ী, সুনামগঞ্জ জেলার ১২ উপজেলার মধ্যে এসএসসি পরীক্ষায় মোট ১৮ হাজার ২৯২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১০ হাজার জন পাস করেছে। এসএসসিতে জেলায় পাসের হার ৫৪ দশমিক ৬৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪১০ জন।
এসএসসি পরীক্ষায় উপজেলা ভিত্তিতে সুনামগঞ্জ সদর উপজেলায় ২ হাজার ৪৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৬২৮ জন পাস করেছে।
পাসের হার ৬৫ দশমিক ৭৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৬৩ জন।
শান্তিগঞ্জে ৯৫৫ জনের মধ্যে ৬০৬ জন পাস করেছে, পাসের হার ৬৩ দশমিক ৪৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১০ জন। ছাতকে ৩ হাজার ১৮৭ জনের মধ্যে ১ হাজার ৬৫৯ জন পাস করেছে, পাসের হার ৫২ দশমিক ০৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন।
জগন্নাথপুরে ১ হাজার ৮৮৭ জনের মধ্যে ১ হাজার ১৩ জন পাস করেছে, পাসের হার ৫৩ দশমিক ৬৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৩ জন। দোয়ারাবাজারে ১ হাজার ৫০০ জনের মধ্যে ৭১৮ জন পাস করেছে, পাসের হার ৪৭ দশমিক ৮৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯ জন।
জামালগঞ্জে ৯৬১ জনের মধ্যে ৬১০ জন পাস করেছে, পাসের হার ৬৩ দশমিক ৪৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৮ জন। দিরাইয়ে ২ হাজার ১৩৮ জনের মধ্যে ১ হাজার ৬১ জন পাস করেছে। পাসের হার ৪৯.৬২।
জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন।
শাল্লায় ৮৬১ জনের মধ্যে ৪৮২ জন পাস করেছে। পাসের হার ৫৫.৯৮। জিপিএ -৫ পেয়েছে ১১ জন।
বিশ্বম্ভরপুরে ১ হাজার ৯ জনের মধ্যে ৫৪৯ জন পাস করেছে। পাসের হার ৫৪.৪১।
জিপিএ -৫ পেয়েছে ২৩ জন।
তাহিরপুরে ১ হাজার ৫০০ জনের মধ্যে ৬৫৫ জন।
পাসের হার ৪১.১৮।
জিপিএ -৫ পেয়েছে ১১ জন।
মধ্যনগরে ৭৩০ জনের মধ্যে ৪৫০ জন পাস করেছে। পাসের হার ৬১.১৬।
জিপিএ -৫ পেয়েছে ২৮ জন
এবং ধর্মপাশায় ১ হাজার ৮৯ জনের মধ্যে ৫৬৯জন পরীক্ষার্থী পাস করেছে। পাসের হার ৫২.২৫।
জিপিএ -৫ পেয়েছে ২৯ জন।
অন্যদিকে, দাখিল পরীক্ষায় জেলার ১২ উপজেলায় মোট ৩ হাজার ৯৮১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২ হাজার ১৪ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৫০ দশমিক ৫৯ শতাংশ। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২৫ জন।
এছাড়া এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মোট ১ হাজার ১৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০০ জন পাস করেছে। পাসের হার প্রায় ৫১.৯০ এবং জিপিএ-৫ পেয়েছে ৮ জন।
সব মিলিয়ে সুনামগঞ্জ জেলায় এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ২৩ হাজার ৪২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ হাজার ৬১৪ জন পাস করেছে এবং ৪৪৩ জন জিপিএ-৫ পেয়েছে।