তাজা খবর
বিজ্ঞাপন

চামেক নতুন অধ্যক্ষ ডা. মোহাম্মদ ইকব-াল হোসেন

Md. Mohashin Hossain Chandpur ৩১ দিন আগে | ০৭:৩৭ PM

চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন ডা. মোহাম্মদ ইকব-াল হোসেন। যার পদের আইডি (২১২৬২৩)। তিনি নোয়াখালী মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক (ইনসিটু) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

১০ আগস্ট ২০২৬ তারিখে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (পারসোনেল-১ শাখা) উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে চাঁদপুর মেডিকেল কলেজ ছাড়াও যশোর মেডিকেল কলেজের পেডিয়াট্রিক বিভাগের অধ্যাপক ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীরকে একই কলেজের অধ্যক্ষ এবং ফরিদপুর মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারী বিভাগের অধ্যাপক (ইনসিটু) ডা. সৈয়দ আসিফ উল আলমকে ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বদলিকৃত কর্মকর্তাগণকে আগামী ১৮ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ