তাজা খবর
বিজ্ঞাপন

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

খবর টিভি ডেস্ক ৮৯ দিন আগে | ০৯:৫১ PM

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফ

ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫ খ্রি.) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের সভাপতি রহিম বাদশা। সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬ খ্রিস্টাব্দের পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ নির্বাচিত ও অনুমোদিত হয়। এ সময় উপস্থিত সদস্যরা হাততালির মাধ্যমে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান।

সাধারণ সভায় চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬ সালের নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন সোহেল রুশদী (দৈনিক চাঁদপুর খবর/বিজয় টেলিভিশন) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন এম এ লতিফ (দৈনিক আমাদের সময়)।

সভা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি রহিম বাদশা। এরপর বিগত সভার কার্যবিবরণী পাঠ ও সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

বিজ্ঞাপন

সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, প্রেসক্লাবের সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, সাবেক সভাপতি ইকবাল বিন বাশার, অধ্যক্ষ (অব.) জালাল চৌধুরী, বিএম হান্নান, গিয়াসউদ্দিন মিলন, ইকবাল পাটোয়ারী, শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জি এম শাহীন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, আল-ইমরান শোভন, মাহবুবুর রহমান সুমনসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আলম পলাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটন ও মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম রনি, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, সাহিত্য প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সমাজকল্যাণ সম্পাদক শরীফ মো. আশ্রাফুল হক, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আশরাফুল আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাজহারুল ইসলাম অনিকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

চাঁদপুর প্রেসক্লাবের ২০২৬ খ্রিস্টাব্দের কার্যকরী পরিষদ

সভাপতি:
সোহেল রুশদী (দৈনিক চাঁদপুর খবর/বিজয় টেলিভিশন)

বিজ্ঞাপন

সাধারণ সম্পাদক:
এম এ লতিফ (দৈনিক আমাদের সময়)

সিনিয়র সহ-সভাপতি:
রিয়াদ ফেরদৌস (গাজী টিভি), মাহবুবুর রহমান সুমন (দৈনিক ইলশেপাড়), কাদের পলাশ (স্টার নিউজ/দৈনিক শপথ), শওকত আলী (আলোকিত বাংলাদেশ)

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক:
আবদুল আউয়াল রুবেল (প্রভাতী কাগজ)

বিজ্ঞাপন

যুগ্ম সাধারণ সম্পাদক:
অধ্যক্ষ মোশারফ হোসেন লিটন (চাঁদপুর সকাল), মোরশেদ আলম (চ্যানেল আই/মানবজমিন)

সাংগঠনিক সম্পাদক:
ইব্রাহিম রনি (যমুনা টিভি/বাংলা ট্রিবিউন),
চৌধুরী ইয়াসিন আরাফাত ইকরাম (দৈনিক চাঁদপুর কণ্ঠ/দৈনিক খবর),
তালহা জুবায়ের (এখন টিভি/দেশ রূপান্তর)

কোষাধ্যক্ষ:
কে এম সালাউদ্দিন (দৈনিক চাঁদপুর দিগন্ত)

বিজ্ঞাপন

প্রচার ও দপ্তর সম্পাদক:
মো. শরীফুল ইসলাম (এনটিভি)

সাহিত্য, প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক:
মুনাওয়ার কানন (মাই টিভি/সাপ্তাহিক চাঁদপুর কাগজ)

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক:
এম আর ইসলাম বাবু (সুদীপ্ত চাঁদপুর)

বিজ্ঞাপন

সমাজকল্যাণ, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক:
মো. সেলিম রেজা (দৈনিক চাঁদপুর কণ্ঠ)

তথ্য প্রযুক্তি ও সেমিনার সম্পাদক:
মো. জাকির হোসেন (দৈনিক আলোকিত চাঁদপুর)

কার্যকরী কমিটির সদস্যরা:
অধ্যক্ষ (অব.) জালাল চৌধুরী (জনকণ্ঠ),
বি এম হান্নান (ইনকিলাব),
সহকারী অধ্যাপক ইকবাল হোসেন পাটোয়ারী (সমকাল/চাঁদপুর প্রতিদিন),
গিয়াসউদ্দিন মিলন (আমার দেশ/মেঘনা বার্তা),
শাহাদাত হোসেন শান্ত (মানবকণ্ঠ),
রহিম বাদশা (দৈনিক চাঁদপুর প্রবাহ/বাংলা ভিশন),
অ্যাডভোকেট শাহজাহান মিয়া (দৈনিক সংগ্রাম),
আলম পলাশ (প্রথম আলো),
জি এম শাহীন (এসএ টিভি),
মির্জা জাকির (যুগান্তর),
আল-ইমরান শোভন (চ্যানেল টুয়েন্টি ফোর/যায়যায়দিন),
মুনির চৌধুরী (দৈনিক চাঁদপুর দর্পণ/দিনকাল),
রোকনুজ্জামান রোকন (দৈনিক চাঁদপুর জমিন/দৈনিক অনুপমা),
ফারুক আহমেদ (সময় সংবাদ/কালের কণ্ঠ),
এ কে আজাদ (দৈনিক চাঁদপুর দর্পণ),
মো. নেয়ামত হোসেন (একুশে টিভি/বাংলাদেশ প্রতিদিন),
মুহাম্মদ ইলিয়াস পাটোয়ারী (দৈনিক নয়া দিগন্ত)।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ