তাজা খবর
বিজ্ঞাপন

ময়মনসিংহের শ্রেষ্ঠ ওসি কোতোয়ালী মডেল থানার শিবিরুল ইসলাম, পুলিশ সুপার কার্যালয়ে পুরস্কৃত

Desk Editor ৩১ দিন আগে | ১২:১৩ AM

ময়মনসিংহের শ্রেষ্ঠ ওসি কোতোয়ালী মডেল থানার শিবিরুল ইসলাম, পুলিশ সুপার কার্যালয়ে পুরস্কৃত

 

ময়মনসিংহ প্রতিনিধি

 

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং প্রশংসনীয় সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম।

সোমবার (১০ আগস্ট) জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান তাঁকে এ সম্মাননা ও পুরষ্কার প্রদান করেন।পুলিশ সূত্রে জানা গেছে, কোতোয়ালী থানা এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, পরোয়ানা তামিল, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি করায় মূল্যায়নের ভিত্তিতে তাঁকে এই শ্রেষ্ঠত্বের স্মারক ও বিশেষ পুরষ্কার দেওয়া হয়।পুরস্কার গ্রহণের পর ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জেলা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, এ স্বীকৃতি ভবিষ্যতে সাধারণ মানুষের আইনি সুরক্ষা নিশ্চিতকরণ এবং কোতোয়ালী থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে আরও উদ্দীপনা জোগাবে।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন থানার পুলিশ পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ