জেলা প্রতিনিধি,পঞ্চগড়:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের লতিফগছ গ্রামে অভিযান পরিচালনা করে একশত পিস ইয়-াবাসহ মহসিন আলী (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত মহসিন আলী তেঁতুলিয়া উপজেলার
নিজ বাড়ী গ্রামের মো: হকদুল ইসলামের ছেলে।
পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানায়, পঞ্চগড় জেলা পুলিশ সুপার মহোদয়ের সার্বিক নির্দেশনায় অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা পঞ্চগড় এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি চৌকষ টিম গত ২১ আগস্ট শুক্রবার রাতে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের লতিফগছ গ্রামের মজিবর রহমানের গালামালের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা কালে একশত পিস ইয়াবা ট্যাবলেট সহ মহসিন আলী (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত মহসিন আলীর বিরুদ্ধে শনিবার (২২ আগস্ট) তেঁতুলিয়া থানায় মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে, মা-দকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।