তাজা খবর
বিজ্ঞাপন

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যর মৃত্য

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যর মৃত-্যু হয়েছে। সোমবার সকালে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নি-হত ব্যক্তি হলেন, পাবনার আটঘড়িয়া উপজেলা সদরের আফসার আলীর ছেলে বশির উদ্দিন। নি-হত কনষ্টেবল বশির উদ্দিন রেলওয়ে পুলিশের এসপির (পাকশী) গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের সার্জেন্ট আতিক হাসান বলেন, সোমবার সকালে রেলওয়ে পুলিশের এসপি (পাকশী) উল্লাপাড়া উপজেলার রেলওয়ে ওভারব্রীজ এলাকা পরিদর্শনে আসেন। ওই সময় এসপির গাড়ির চালক ও বডিগার্ড পার্শ্বরাস্তায় হাটাহাটি করছিলেন। এমন সময় একটি সিএনজি পেছন থেকে এসে বশির উদ্দিনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় কনষ্টেবল বশির উদ্দিনকে প্রথমে উল্লাপাড়ার কাওয়াক ৩০ শয়্যা হাসপাতাল ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে বশির উদ্দিনের মৃত-্যু হয়।

বিজ্ঞাপন

সার্জেন্ট আতিক হাসান আরো বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পালিয়ে যাওয়া সিএনজি শনাক্ত করতে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। নি-হতের মর-দেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ