দিরাইয়ে ইয়-াবার বড় চালান, ১,৩০৫ পিসসহ গ্রেফতার ১।
দিরাই প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্যামারচর এলাকা থেকে ১৩০৫ পিস ইয়-াবাসহ শীষ আহমেদ (৩৫) নামের এক মা-দক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত সোমবার রাত ১০টায় শ্যামারচর মা-দক নির্মূল কমিটির সদস্যরা তাকে আটক করেন। পরে আটকৃত মা-দক কারবারিকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটকৃত শীষ আহমেদ শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আশরাফ উদ্দিন (তারা মৌলভীর) ছেলে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, চরনারচর ইউনিয়নের শ্যামারচর এলাকার খালপাড় হাটি ব্রিজের উপর ইয়-াবা ক্রয়-বিক্রয় চলাকালে সোমবার রাতে শ্যামারচর মা-দক নির্মূল কমিটির সদস্যরা শীষ আহমেদকে আটক করে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামীর হেফাজত থেকে ৭টি জিপারের ভিতরে রক্ষিত ১৩০৫ (তেরশত পাঁচ) পিস ইয়-াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেফতার করে।
জব্দকৃত আলামতের আনুমানিক মূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০ টাকা।
শ্যামারচর মা-দকবিরোধী ঐক্যের অন্যতম সমন্বয়কারী তোফায়েল আহমেদ বলেন, আমাদের এলাকা মা-দকের নিরাপদ অভয়ারণ্যে পরিণত হয়েছে। স্থানীয় যুবকরা মিলে মা-দকের বিরুদ্ধে নেমেছি।
আমরা ইতোমধ্যে বেশ কয়েকজনকে মা-দকসহ আটক করেছি। গতকাল শীষ আহমেদকে বিপুল পরিমাণ ইয়-াবাসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।
আমরা এ অভিযান অব্যাহত রাখতে চাই। আমাদের এলাকার মুরুব্বিরাও আমাদের সাথে আছেন। যুব সমাজ রক্ষায় এখন মা-দকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিলে দেশ ও সমাজ বড় ধরনের সংকটের মুখোমুখি হবে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আমিনুল ইসলাম জানান, আটকৃতের বিরুদ্ধে মা-দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
বিধি মোতাবেক গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।