তাজা খবর
বিজ্ঞাপন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন  উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

Desk Editor ১৬ দিন আগে | ০৭:৩৫ PM

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন 

উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

 

সেলিম মাহবুব,ছাতক থেকেঃ

বিজ্ঞাপন

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলার ছাতক পৌরসভার ঐতিহ্যবাহী বাগবাড়ী ছাতকের উদ্যোগে দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিল আজ থেকে অনুষ্ঠিত হয়েছে। দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজ বুধবার প্রথম দিনে বর্ণাঢ্য

র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে অংশ নেন বাগবাড়ী মহল্লার বিশিষ্ট মুরুব্বি, যুবক, শি-শু ও মাদ্রাসার ছাত্র বৃন্দ।

 

বিজ্ঞাপন

র‍্যালি টি ছাতক পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাগবাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে সেখানে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিকাল থেকে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় মাহফিল ইন্তেজামিয়া কমিটির সভাপতি মঈনুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মুমেন মামনুন ও কোষাধ্যক্ষ ছাইদুর রহমান ছায়েদ বলেন প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদে মিলাদুনন্নবী বুধবার ও বৃহস্পতিবার দুই দিন ব্যাপী উদযাপনে বিভিন্ন জেলার আলেম উলামাগন দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলে বয়ান পেশ করবেন। তারা সকল মুসলিম ভাইদের কে ওয়াজ মাহফিলে আমন্ত্রণ জানিয়েছেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ