তাজা খবর
বিজ্ঞাপন

৩ জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রীর ভার্চুয়াল সভা

Desk Editor ১১ দিন আগে | ০১:০০ PM

৩ জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে প্রতিমন্ত্রীর ভার্চুয়াল সভা

 

গত ২৭ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপন মোতাবেক প্রদত্ত নতুন দায়িত্বের অংশ হিসেবে আজ বরিশাল, ভোলা ও ঝালকাঠি জেলার প্রশাসনিক কর্মকর্তা, সংশ্লিষ্ট সংসদ সদস্যবৃন্দ এবং জেলা পরিষদের প্রশাসক মহাদয়গণদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে জেলার আইন-শৃঙ্খলা, মা-দক নিয়ন্ত্রণ, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতকরণ বিষয় গুরুত্বপূর্ণ অনলাইন সভা করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর, এমপি।

 

বিজ্ঞাপন

সকাল ৯ টায় শুরু হয়ে সভাটি বেলা ১১:১৫ মিনিট পর্যন্ত চলে।

 

এসময় তিনি তিন জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম, দুর্নীতি ও মা-দক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং জনকল্যাণমূলক কার্যক্রম ও উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।

বিজ্ঞাপন

 

পাশাপাশি জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবা আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার জন্য মাননীয় প্রতিমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ।

 

বিজ্ঞাপন

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের কল্যাণ ও এলাকার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নতুন দায়িত্ব সফলভাবে পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আরও সংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ