মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত-্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গুতে মোট মৃত-্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার পর এই রোগীদের মৃত-্যু হয়। চিকিৎসকদের মতে, ডেঙ্গুতে আক্রান্ত অনেকেই প্রাথমিক পর্যায়ে অবহেলা করে জটিল অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রতিদিন নতুন রোগী এসে ভর্তি হচ্ছেন এই হাসপাতালে।
পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ডে প্রয়োজনীয় চিকিৎসা সেবা বজায় রেখেছে। বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে আরও অনেক রোগী ভর্তি রয়েছেন এবং তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
মেমেক হাসপাতালের চিকিৎসকরা জানান, এডিস মশার বংশবিস্তারের ফলেই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। জ্বর বা ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত পরীক্ষা করানো ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তাঁরা। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমা পানি অপসারণের পরামর্শ দেওয়া হয়েছে।