ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি মোঃ বাবুল মিয়া
ময়মনসিংহে র্যাব-১৪ এর ধারাবাহিক অভিযানে মা-দক ও গুরুতর আঘাতের মামলায় সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-১৪ সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানগুলো পরিচালনা করে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন
মো. মারফুল সরকার (২৮): ত্রিশাল থানার ২০২০ সালের একটি মা-দক আইনের মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কোতোয়ালী থানার চর নিলক্ষীরা এলাকার বাসিন্দা।
মো. নাজিম উদ্দিন (৪৫): মারফুল সরকারের সাথে একই মা-দক মামলার আরেক ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তাকে ময়মনসিংহের মধ্য বারেড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনিও কোতোয়ালী থানার নিলক্ষীরা এলাকার বাসিন্দা।
মো. নাঈম (৩৫): কোতোয়ালী থানার ২০১২ সালের একটি গুরুতর আঘাতের (দণ্ডবিধি ৩৪১ ও ৩২৫ ধারা) মামলায় ৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। তাকে রহমতপুর বাইপাস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নাঈম কোতোয়ালী থানার চর খরিচা এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা প্রত্যেকেই আদালতের রায় ও ওয়ারেন্ট মাথায় নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করে এই সফল অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।